Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমবঙ্গে বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগে পঞ্চায়েত প্রধান অপসারিত

Bangla FMbyBangla FM
১১:০৭ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

ভারতের পশ্চিমবঙ্গে লাভলি খাতুন নামে এক নারী পঞ্চায়েত প্রধানকে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগে পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, ভুয়া নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার অভিযোগে তার ওবিসি সার্টিফিকেটও বাতিল করা হয়।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ এবং তিনি বাংলাদেশি নাগরিক। অভিযোগ রয়েছে, ২০১৫ সালে তিনি ভারতের ভোটার তালিকায় নাম তোলেন এবং পরে ভুয়া জন্মসনদ তৈরি করে ভারতীয় নাগরিকত্ব দাবি করেন।

এর আগে, মালদার এক পরাজিত প্রার্থী কলকাতা হাইকোর্টে লাভলির নাগরিকত্ব চ্যালেঞ্জ করে মামলা করেন। আদালত মহকুমা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয়। তদন্ত শেষে ২৯ জানুয়ারি লাভলির ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয় এবং এখন তাকে পঞ্চায়েত প্রধানের পদ থেকেও সরানো হলো।

অপরাধের বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তবে স্থানীয়রা বলছেন, ২০১৮ সালে ভুয়া জন্মসনদ তৈরি করে এবং শেখ মুস্তাফা নামে এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে লাভলি খাতুন ভারতীয় নাগরিকত্ব দাবি করেন।এ বিষয়ে লাভলি খাতুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর তিনি ভারতে অনুপ্রবেশ করেন।তবে তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

প্রশাসন বলছে, এ ধরনের ভুয়া নাগরিকত্ব দাবি করা ব্যক্তিদের বিরুদ্ধে আরও তদন্ত চালানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম