Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Bangla FMbyBangla FM
১:৩২ pm ০৯, এপ্রিল ২০২৫
in কৃষি
A A
0

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৯ এপ্রিল বুধবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং এছাড়াও ২০০ জন প্রান্তিক পাট চাষির মধ্যে জন প্রতি ১ কেজি বীজ,ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশু,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা টুসি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১০৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও পাট বীজ সহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা
  • দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির ইন্তেকাল করেছেন
  • ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়
  • প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • দিনাজপুরে ৬টি আসনের ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম