Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নববর্ষ উপলক্ষে সৈয়দপুর প্রেসক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৯:০৭ am ১২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

 

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সৈয়দপুর প্রেসক্লাবের উদ্যোগে (পৃষ্ঠপোষকতায়) শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় শহরের বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই কার্যক্রমে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অর্ধ শতাধিক শিশু অংশ গ্রহণ করে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও মরিয়ম নেছা। 

সহযোগী ছিলেন রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান চৌধুরী, মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহতাবুল শহিদ, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান খান, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিয়া সুলতানা, রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দা রুখসানা জামান শানু, আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন, মিজানুর রহমান মিলন, জাকির হোসেন, মোমিনুর আজাদ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রিন্স ও তৌহিদ মুক্তার উপস্থিত ছিলেন। 

অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এবং শিক্ষক-কর্মকর্তারা এমন আয়োজনের জন্য প্রেসক্লাব তথা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন দিবসে এমন আয়োজন করার আহ্বান জানান। সেই সাথে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের ধন্যবাদ জানান। 

ক্ষুদে আঁকিয়েদের চিত্রকর্ম এতটাই সুন্দর ও দৃষ্টি নন্দন হয়েছে যে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করতে হিমশিম খায় বিচারকরা। এমতাবস্থায় সেরা ১০ জনকে পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নেয় প্রেসক্লাব প্রতিনিধিরা। বিজয়ী শিক্ষার্থীদের আগামী ১৪ এপ্রিল উপজেলা প্রশাসন আয়োজিত  পহেলা বৈশাখের অনুষ্ঠানে পুরষ্কৃত করা হবে। 

সেরা ১০ চিত্রকর হলো, মো. রাফা শাকিল (৪র্থ) তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামিশা আমিন রাহা (৫ম) কয়ানিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবরার নাফসিন (৩য়) ইন্টারন্যাশনাল স্কুল, মাইশা ইসলাম (৪র্থ) বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিকাতুল সুবাহা (৪র্থ) চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজুম মনিরা ((৪র্থ) রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাহ খন্দকার (৪র্থ) বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামিয়া জান্নাত সারাহ (৩য়) আল ফারুক একাডেমি, আকসা (৫ম) বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইশা বিনতে জামান (৫ম) রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনীতি দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
  • মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
  • আমরা কোন রাজনীতিকদের তাঁবেদার না: ছারছিনা পীর
  • মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম