Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় এক যুবককে মারপিট ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ

Bangla FMbyBangla FM
১১:১২ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in অপরাধ
A A
0


নওগাঁ প্রতিনিধি, হাবিবুর রহমান:


নওগাঁর রাণীনগরে মোবাইল ফোন ও রেইন্স চুরির অপরাধ দিয়ে মারপিটের পর মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ ওঠেছে স্থানীয় বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সজিব হোসেন (২৫) নামে এক ভ্যান শ্রমিককে এই নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নগর ব্রীজ নামক স্থানে। মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

নির্যাতনের স্বীকার সজিব হোসেন উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এঘটনায় তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। জানা গেছে, গত এক মাসের ব্যবধানে উপজেলার নগর ব্রীজ এলাকার শহিদুল ইসলামের ইট ভাটার কয়েক জন শ্রমিকের আটটি মোবাইল ফোন ও দুটি রেইন্স চুরি হয়ে যায়। এঘটনায় ভাটার ম্যানেজার রয়েল হোসেনসহ শ্রমীকরা সজীবকে সন্দেহ করতে থাকে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ওই ভাটার ম্যানেজার রয়েলসহ ৪/৫জন মিলে সজিবকে মারপিট করে চুরি যাওয়া মোবাইল ফোন ও রেইন্স উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেওয়া হয়। পরে সেখানেও মারপিট করে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পরে একটি সেলুনে নিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে বাড়িতে পাঠিয়ে দেয়। এই চুরি বিষয়ে ইট ভাটার ম্যানেজার রয়েল হোসেন জানান,গত এক মাসের ব্যবধানে আমার ইট ভাটার শ্রমিকদের ৮টির মতো মোবাইল ফোন চুরি হয়েছে।

বুধবার রাতেও দুটি রেইন্স চুরি হয়েছে। মোবাইল ফোন রেইন্স চুরির ব্যপারে জিজ্ঞাসা করে স্বীকার করেনি সজীব। একপর্যায়ে মারপিট করার পরেও স্বীকার না করায় মোবাইল ফোন উদ্ধার এবং সুষ্ঠু বিচারের জন্য বাজার বণিক সমিতির সভাপতি জলিলের হাতে তুলে দিয়েছি। কিন্তু জলিল ও মোবাইল ফোন উদ্ধার করতে না পেরে নাপিত দিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। গত এক বছর আগে আমাদের ভেকু মেশিনের ব্যাটারী চুরি করে ধরা পরেছিল সজীব। তবে মাথার চুল কেটে ন্যাড়া না করে পুলিশের হাতে তুলে দেয়া উচিৎ ছিল বলে জানান রয়েল হোসেন। এ ব্যাপারে নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল জানান, মোবাইল ফোন চুরির অপবাদে সজীবকে ইট ভাটার ম্যানেজার শ্রমিক মিলে বেদম মারপিট করে হাত-পা রক্তাক্ত করেও ফোন উদ্ধার করতে পারেনি। আমিও সজীবকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু চুরির কথা স্বীকার করেনি।

পরে মাথায় লম্বা চুল দেখে চুল কেটে ন্যাড়া করে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করে সজীবের অভিভাবকের হাতে তুলে দিয়েছি। তবে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া ভুল হয়েছে বলে জানান আব্দুল জলিল।শ্রমিক সজীব জানান, আমি এই ভাটায় শ্রমীক হিসেবে কাজ করি। আমাকে মোবাইল ও রেইন্স চুরির অপবাদ দিয়ে ম্যানেজার রয়েল আমাকে বেদম মারপিট করেছে। পরে বণিক সমিতির সভাপতি জলিলের হাতে দিলে সেখানেও আমাকে মারপিট করে আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। আমি চুরি করিনি বার বার বলার পরেও তারা আমাকে অমানসিক নির্যাতন করেছে।


আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই। এব্যাপারে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দিন জানান,
মারপিট করে মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় কেউ জানায়নি বা অভিযোগ করেনি। এঘটনায়
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম