Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তরুণীর অশালীন, আপত্তিকর ও বিকৃত ছবি তৈরি করে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

Bangla FMbyBangla FM
৬:২৬ am ১২, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0


সিলেট প্রতিনিধি :

সিলেট নগরীর পীরমহল্লার প্রবাসী এক তরুণীর অশালীন, আপত্তিকর ও বিকৃত ছবি তৈরি করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে  সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিন্টু দেবনাথ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী ও সন্তান নিয়ে ইংল্যান্ড থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি তৈরী করে অপরিচিত মোবাইল থেকে ওই  মেয়ে এবং তার পরিবারের সদস্যদেও মোবাইলে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ছবি গুলো পাঠানো হয়। একই সাথে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানি করার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।


সাইফুল ইসলাম জানান, মেয়েটির বাবা বিষয়টি পুলিশকে জানান। এরপর এসএমপি’র সাইবার ইউনিট ছবি পাঠানো মোবাইল ব্যবহারকারীকে সনাক্তকরণের জন্য মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মিন্টু  দেবনাথকে শ্রীমঙ্গল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। মিন্টু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি
  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম