Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমান: সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে

Bangla FMbyBangla FM
৩:০২ pm ২৪, মার্চ ২০২৫
in বাংলাদেশ, রাজনীতি
A A
0

লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ষড়যন্ত্র করে বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।

সোমবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমানে দেশে অস্থিরতা বিরাজ করছে, কিন্তু জনগণ স্থিতিশীলতা চায়। তিনি উল্লেখ করেন, “কেউ চায় না আগের অস্থিতিশীল অবস্থা ফিরে আসুক। সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। “অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, ১৬ বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না,” বলেন তিনি।

তারেক রহমান গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সাংবাদিকদের উচিত সত্য তথ্য প্রকাশ করা।”

ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি মিডিয়া সেলের সদস্য, সাংবাদিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি
  • রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা
  • পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
  • সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম