Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা

Bangla FMbyBangla FM
১:৪১ pm ২৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে এক যুবক, এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করেছে। প্রথম আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে।জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার (২২ মার্চ) রাতে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান আজ রবিবার (২৩ মার্চ) সকালে স্ত্রী রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান।

পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, রাজু ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

দ্বিতীয় ঘটনাটি ঘটে সদর উপজেলার আকচা ইউনিয়নে।

পূজা রানী (১৫) নামের এক কিশোরী নিজ ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। তবে কী কারণে এই কিশোরী আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত নয় পরিবার।

পুলিশ জানায়, কিশোরীর আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

তৃতীয় ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে। মা বকাবকি করায় অভিমানে আত্মহত্যা করেছে আসাদুল (১১) নামের এক শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার  (২২ মার্চ) রাতে আসাদুল তার মায়ের কাছে খাবার চাইলে মা বকাঝকা করেন। এতে অভিমান করে সে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ রবিবার (২৩ মার্চ) সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকাঝকায় শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরো তদন্ত করা হচ্ছে।

Tags: আত্মহত্যাঠাকুরগাঁও
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনীতি দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
  • মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
  • আমরা কোন রাজনীতিকদের তাঁবেদার না: ছারছিনা পীর
  • মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম