Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনে চিকিৎসা: বাংলাদেশিদের জন্য সহজ হলো ভিসা প্রক্রিয়া

Bangla FMbyBangla FM
২:৩৫ pm ০৪, মে ২০২৫
in জাতীয়
A A
0

চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ ভিসা সুবিধা চালু করেছে। রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা ভিসার আবেদন প্রক্রিয়া আগের চেয়ে আরও সহজ ও দ্রুত হবে।

বিবৃতিতে বলা হয়, গত মার্চে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চীন সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানো এবং জনসম্পৃক্ততা জোরদারে যে সমঝোতা হয়, এটি তারই অংশ।

নতুন এই ব্যবস্থায় বাংলাদেশের যেকোনো বৈধ ট্রাভেল এজেন্সি এখন চীনে চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণ করতে ইচ্ছুক রোগীর জন্য ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও পারিবারিক গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। ফলে আবেদনকারীদের আর পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত সার্টিফিকেট দাখিলের প্রয়োজন পড়বে না।

এছাড়া অনলাইনে আবেদন দাখিলের সঙ্গে সঙ্গেই সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। ঢাকার ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি নির্দিষ্ট কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা কোনো অপেক্ষা ছাড়াই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনেই ভিসা ইস্যু করার ব্যবস্থাও রাখা হয়েছে।

যেসব রোগীর সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নির্ধারিত, তাদের দীর্ঘসময় সারিতে দাঁড়াতে হবে না—তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। যদি কোনো রোগী শারীরিকভাবে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে নির্ধারিত ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের অনুমতি দেওয়া হবে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য দূতাবাস নির্দিষ্ট হটলাইন (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯), ভিসা সেন্টার (০২২২৬৬০৩২৬১), এবং হোয়াটসঅ্যাপ হেল্পলাইন (০১৮৮৫০৪১৩৬৪) চালু করেছে।

এই উদ্যোগের ফলে বাংলাদেশের সাধারণ মানুষ চীনে উন্নত চিকিৎসা নিতে আগ্রহী হলে, আগের তুলনায় অনেক সহজে ও কম সময়ে প্রয়োজনীয় ভিসা পেতে পারবেন। এটি জনস্বাস্থ্য সহযোগিতা জোরদার করার পাশাপাশি দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

Tags: চীনে চিকিৎসা: বাংলাদেশিদের জন্য সহজ হলো ভিসা প্রক্রিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
  • পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শ্রীমঙ্গলে হাজী মুজিবের উঠান বৈঠক
  • পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
  • আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম