Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভিউ পেতে সন্তানদের নিয়ে যা করেন ‘ক্রিম আপা’

Bangla FMbyBangla FM
৬:১৩ am ১১, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত এক নাম শারমিন শিলা, যিনি ‘ক্রিম আপা’ নামে পরিচিত। গায়ের রং ফরসা করার ক্রিম বিক্রির পাশাপাশি তিনি মেকআপ ও বিউটি কন্টেন্ট তৈরি করে থাকেন। তবে তার কনটেন্টগুলোতে যা দেখা যায়, তা শুধু কসমেটিকস বা বিউটির মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং অনেক সময়ই তা অমানবিক পর্যায়ে পৌঁছে যায়।

ভিডিওতে দেখা গেছে, ‘ক্রিম আপা’ তার ছোট্ট মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন, কখনো ধমক দিচ্ছেন, আবার কখনো চড় মারছেন। ভারী কানের দুল পরিয়ে মেয়েকে সাজিয়ে ভিডিও করছেন, যেখানে মেয়েটির মুখে আতঙ্ক স্পষ্ট। কখনো চুল ন্যাড়া করে, কখনো রাসায়নিক দিয়ে চুল রং করে মেয়েকে কনটেন্টের অংশ বানানো হচ্ছে। অনেক সময় মেয়েটি হাসে, তবে তা স্বাভাবিক নয়—বরং মনে হয় ভয়ের চাপে কৃত্রিম এক প্রতিক্রিয়া।

শিশুর প্রতি এমন আচরণ দেখে সমাজের বিভিন্ন স্তরে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিশু সুরক্ষা সংগঠন ‘একাই একশো’ শারমিন শিলার বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়। এরপর স্থানীয় মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

এসব অভিযোগের জবাবে ‘ক্রিম আপা’ কখনো লাইভে এসে ক্ষমা চেয়েছেন, আবার কখনো আত্মহত্যার হুমকি দিয়েছেন। যদিও তিনি দাবি করেন, তার সন্তানদের তিনি কখনো নির্যাতন করেননি, বরং ভালোবেসেই এসব করেন।

তবে প্রশ্ন রয়ে যায়—ভিউ বাড়ানো আর অনলাইন আয়ের লোভে যদি এক মা নিজের সন্তানের ভয়ের মুখ, কান্না আর কষ্টকে বিনোদন বানিয়ে ফেলে, তবে সেটি নিছক কনটেন্ট নয়, বরং এক ভয়ংকর বাস্তবতা।শিশু বাচ্চাদের কথা চিন্তা করে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তাঁকে বুঝিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ে আনা হয়। পরে সবাই মিলে তাঁকে বিভিন্ন বিষয়ে বোঝানো হয়। সমাজসেবা কর্মকর্তার কাজ শেষে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম