Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলেই ব্যবস্থা

Bangla FMbyBangla FM
৪:১৫ am ১৬, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। 

অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। 

এজন্য কর্মচারী-কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ইসির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন সব কর্মচারী-কর্মকর্তাদের।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য খুঁজে তা অননুমোদিত ব্যক্তি বা স্থানে সরবরাহ করছেন।

সিএমএস থেকে কোনো তথ্য অনুসন্ধান করা হলে সেই তথ্য কে, কখন, কোনো অ্যাকাউন্ট থেকে সার্চ (খোঁজা) করেছে, তা সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে এ ধরনের অপব্যবহার শনাক্ত করা সম্ভব এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাই নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের সব সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটারের তথ্য রয়েছে। এদের বিভিন্ন ধরনের আবেদন নিষ্পত্তির জন্য অনেক কর্মচারী-কর্মকর্তা তথ্য সার্চ করে থাকেন।

Tags: অপরাধইসিএনআইডি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথে উপসাগরীয় আরব দেশগুলো!
  • আলিয়া-শারভারির ‘আলফা’র ৩৫ হাজার টিকিট বিক্রি বক্স অফিসে
  • ইরানের স্পিকার ড. কালিবফের সাথে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক
  • সংগীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ: মার্কিন রাষ্ট্রদূত
  • বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথেই এগোচ্ছে আর্জেন্টিনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম