Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ-১৪ দল বাদে সব দল আমন্ত্রিত

Bangla FMbyBangla FM
৫:৪৮ am ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আত্মপ্রকাশ করবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। প্রকাশ করা হতে পারে দলের লোগো-মনোগ্রাম-পতাকাও।


নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেয়ার কথা রয়েছে।

শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের প্রচেষ্টা রয়েছে দলটির। এ জন্য আগের সিদ্ধান্ত বদল করে গতকাল দলের উদ্যোক্তারা ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীকে অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন।

দলটির অন্যতম প্রধান নেতা ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আগামীকাল সারা বাংলাদেশ থেকে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা।

এদিকে, গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের দল গঠনে সরকারের সহায়তার পাশাপাশি ছাত্রদের দলকে ‘কিংস পার্টি’ বলেও আখ্যা দেয়ার অভিযোগ রয়েছে কিছু দলের। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা বিধায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ পেয়েছেন কেউ কেউ। তাই বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ আত্মপ্রকাশ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। এমনকি দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও যাচ্ছেন না অনুষ্ঠানে।

এদিকে, বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় নাগরিক পার্টির এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে সদস্যদের যে নির্দেশনা দিলেন আনসার মহাপরিচালক
  • নির্বাচনের আগে মোবাইল লেনদেনে সীমাবদ্ধতা
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ
  •  জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ ৩৫ জন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম