Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাধারণ মানুষ চায় এ সরকার যেন ৫ বছর থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Bangla FMbyBangla FM
৩:০৭ am ১১, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

সাধারণ মানুষ চায় অন্তর্বর্তী সরকার যেন পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বলে মনে করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগের থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে। সাধারণ মানুষ চাচ্ছে, এই সরকার যেন আরও অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।”

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে।”

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও যুদ্ধের শঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি।

এবার ধানের ফলন ভালো হয়েছে মন্তব্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।

Tags: স্বরাষ্ট্র উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা
  • পাইকগাছা-যশোর রুটে পরিবহন সিন্ডিকেটের ‘অঘোষিত অবরোধ’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম