Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

Bangla FMbyBangla FM
৯:৪৫ am ১৪, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ

এ যাবৎকালের সর্ববৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ বৈশাখী আয়োজন মানে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবার হয়েছে-এ কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, মাত্র ৮ দিনের মধ্যে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

 নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এ আয়োজন সফল হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কঠিন সময়ে সাংবাদিকরা আমাদের সাথে নিরবচ্ছিন্নভাবে ছিলেন বলেও ধন্যবাদ জানান তিনি। 

বাংলা নববর্ষে বাংলাদেশের আপামর দেশবাশীকে সম্মান ও শুভেচ্ছা জানাই এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবার অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সবার সহযোগীতায় সেগুলো অতিক্রম করতে পেরেছি।

তিনি আরও বলেন, বড় মাপের একটি উৎসব আমরা বাধা-বিপত্তি ছাড়া শেষ করতে পেরেছি।উপাচার্য বলেন, যে উদ্দ্যেশ্য নিয়ে জাতিসংঘ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে তিনটি বিষয়।

 একটি ছিল আমাদের যত নৃগোষ্ঠী আছে এবং সংস্কৃতি আছে তা যেন তুলে ধরতে পারি। এবার কিন্তু সেটিই করা হয়েছে। এবার সব থেকে জাকজমকপূর্ণ এবং সবচেয়ে বৈচিত্রপূর্ণ শোভাযাত্রা বের করা হয়েছে।

তিনি বলেন, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ আয়োজন করতে ৮ কর্মদিবস আমরা পেয়েছিলাম, কিছুটা ষড়যন্ত্র ছিল কিন্তু তারমধ্যেও শিক্ষকরা ও শিক্ষার্থীরা মিলে সব কাজ করেছেন।

বহু মানুষের রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানে যে সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে তা যেন আমরা হারাতে না দেই বলেও জানান তিনি।

Tags: বর্ষবরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম