Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাক-ঢোলের ছন্দে জমে উঠেছে চৈত্রসংক্রান্তির ব্যান্ড শো

Bangla FMbyBangla FM
১১:৪২ am ১৩, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার বিকেলে চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে জমকালো এক সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠেছে মঞ্চ। বিকেল চারটায় শুরু হওয়া এই ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়।

অনুষ্ঠানের সূচনা হয় ৫০ জন ঢুলির একসঙ্গে ঢাক-ঢোল বাজিয়ে পরিবেশনায়, যা শহুরে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এরপর মঞ্চে আসে একদল লাঠিয়াল, যারা লাঠিখেলার মধ্য দিয়ে তুলে ধরে বাংলার লোকজ ঐতিহ্য।

দিনভর এই আয়োজনে দেশের সমতল ও পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ব্যান্ড অংশ নিচ্ছে। দর্শকরা উপভোগ করবেন ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল এবং স্টোনফ্রির পরিবেশনা। পাহাড়ি সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে মারমা সম্প্রদায়ের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরার ইমাং, চাকমার ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি এবং গারো সম্প্রদায়ের এফ মাইনর ব্যান্ড।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সংগঠনটির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। তাঁদের কথায় উঠে আসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব।

Tags: চৈত্রসংক্রান্তিব্যান্ড শোসংস্কৃতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উত্তরায় রিকশাচালক হত্যার ঘটনায় বিক্ষোভ, স্কয়ার মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • আজ পবিত্র শবে কদর
  • ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম