Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলবায়ু সুরক্ষায়, সরকারের পাশাপাশি গণমাধ্যমের ভুমিকাও অনেক গুরুত্বপূর্ন: অতিরিক্ত জেলা প্রশাসক টাঙ্গাইল

Bangla FMbyBangla FM
৭:২৪ am ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :


রবিবার ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত এক বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজালফৈই এলাকায় এই কর্মসূচী পালন করা হয়। পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের দুই পাশে রোপন করে। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা ও গালফ অয়েলের ব্যাবস্থাপনা পরিচালক অম্লান মিত্র। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগী প্রকৌশলী মো: জাহিদুল ইসলামও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা ও ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি, গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের, যুগ্ম সম্পাদক সাজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রামাণিক।

প্রথান অতিথি বলেন, গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকান্ড এগিয়ে আসেন, তাহলে সমাজ আরো এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে তত পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার৷ দ্বায়িত্ব যদি গণমাধ্যম কর্মীরা গ্রহন করেন তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে।


গালফ অয়েলের ব্যস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সবসময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি, এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। যেখানে আমরা একত্রে নতুন গাছ লাগাচ্ছি, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বৃক্ষরোপন নয়, বরং একটি বার্তা দেওয়া, সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে হবে, এবং প্রকৃতির প্রতি আমাদের এই দায়িত্ব কোনো একক সংগঠন বা প্রতিষ্ঠান পালন করতে পারে না।


অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কর্মসূচী পালনের জন্যফেডারেল রিপোর্টার্স সোসাইটিকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম