Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জ মদিনা পটেটো চিপস্ কারখানায় এক লক্ষ টাকা জরিমানা

Bangla FMbyBangla FM
৯:৩৭ am ১৩, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ 

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের এস এম  মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতি এলাকায় অবস্থিত মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।   

এসময় মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান সহ বাংলাদেশ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। 

জানা যায়, বিএনপি নেতা একাব্বার আলী আকবর বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ২০১৯ সালে সদর উপজেলার বনবাড়িয়ার রামগাতিস্থ এস. এস. মদিনা পটেটো চিপস্ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি করছে নিম্নমানের চিপস। এ কারখানার কর্মরতদের শ্রমিকদের নেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কারখানার খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকাতে দেওয়া হয়েছে। চারদিক থেকে ধুলাবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মল মূত্র ত্যাগ করছে। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার হচ্ছে চিপস তৈরিতে। চিপস তৈরির মেশিনের নিচেই স্যাঁতস্যাঁতে পরিবেশ। 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • ৫ আগস্টের পরের সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ পেল পুলিশ
  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম