Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান

Bangla FMbyBangla FM
৪:১৫ am ২৯, মার্চ ২০২৫
in বাংলাদেশ, শীর্ষ নিউজ
A A
0

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চাকরি দাসপ্রথার চলমান ধারা। তবে মানবসত্তা স্বাধীন।” শনিবার (২৯ মার্চ) চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন, যেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বক্তৃতায় বলেন, “যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।”

তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, “সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগণের সকল সমস্যার মূল।”

ড. ইউনূস আরও বলেন, “প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।” তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান, যাতে তারা নিজেদের সম্ভাবনা অনুসরণ করতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।

এ সময়, পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা। ড. ইউনূসের বক্তব্যে তরুণদের নতুনভাবে চিন্তা করতে এবং নিজেদের ভবিষ্যত তৈরি করার জন্য অনুপ্রাণিত হতে বলা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি
  • রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা
  • পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
  • সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম