Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

Bangla FMbyBangla FM
৩:২৯ pm ০৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

আজ সোমবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের নেতৃত্বে বিক্ষোভকারী ঘোড়াঘাট পৌরশহরের মহাসড়কে বিক্ষোভ করছিলেন। বিক্ষোভকারীরা এসময় গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য আহ্বান জানান হয়।

তাঁরা ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছিলেন। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। 

প্রতিবাদ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, পৌর জামাতের সাবেক আমির সেলিম মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবনেতা সজীব কবির, আজিজুর রহমান  ছাত্র নেতা রেজবী আহমেদ রকি, ইমরান,ধলু, দিশান চৌধুরী, খোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১ লাখ ১৫ হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

ক্যাপশনঃ ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণের ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : উপদেষ্টা এম সাখাওয়াত
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি
  • রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা
  • পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক
  • সুনামগঞ্জে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহবাণ জানালেন ধর্ম উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম