Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাণিজ্যনীতি সংস্কারে পাশে থাকবে যুক্তরাজ্য

Bangla FMbyBangla FM
১২:৫১ pm ১০, এপ্রিল ২০২৫
in অর্থনীতি, বাংলাদেশ
A A
0

বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চায় যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন জানিয়েছেন, চলমান অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখতে চায় তাদের দেশ। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য নীতিমালা প্রণয়নে যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন রোজি উইন্টারটন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা অনেক বেশি। তাই বাণিজ্য বাধা দূর করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

Tags: বাংলাদেশযুক্তরাজ্যরোজি উইন্টারটন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনীতি দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
  • মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
  • আমরা কোন রাজনীতিকদের তাঁবেদার না: ছারছিনা পীর
  • মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম