Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সমর্থন না পেয়ে নির্বাচনে যাবে না রোনালদো

Bangla FMbyBangla FM
৮:২৩ am ১৩, মার্চ ২০২৫
in খেলাধুলা
A A
0

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লড়াই করতে যাচ্ছেন তিনি। তবে আঞ্চলিক ফেডারেশনগুলোর প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রোনালদো তার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যানিয়েছেন।তিনি লেখেন, ‘সিবিএফের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। তবে এখন আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।’  ৪৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকার সিদ্ধান্তের পেছনে হতাশার সুরও প্রকাশ করেন। তিনি লেখেন, ‘যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তাদের বেশিরভাগই মনে করেন যে ব্রাজিলিয়ান ফুটবল ভালো মানুষের হাতেই আছে।’  

ব্রাজিলের ২৭টি আঞ্চলিক ফুটবল ফেডারেশনের মধ্যে ২৩টিই রোনালদোর প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা গেছে। তারা বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের পক্ষেই সমর্থন জানিয়েছে। এর আগে, ব্রাজিল ফুটবলের ‘গভীর সংকট’ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো। এমনকি, পেপ গার্দিওলাকে জাতীয় দলের কোচ করার পরিকল্পনাও জানিয়েছিলেন তিনি।

তবে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সেই স্বপ্ন অধরাই রয়ে গেল।  ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই ব্রাজিল ফুটবল দল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

তিতের বিদায়ের পর কোচ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান রামোন মেনেজেস ও ফার্নান্দো দিনিজ। পরবর্তী সময়ে কার্লো আনচেলত্তিকে স্থায়ী কোচ করার পরিকল্পনা থাকলেও সিবিএফের অভ্যন্তরীণ সংকটের কারণে তা বাস্তবায়ন হয়নি। আনচেলত্তি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন।  

পরে গত জানুয়ারিতে ব্রাজিলের নতুন কোচ হিসেবে নিয়োগ পান দরিভাল জুনিয়র। তবে তার অধীনে দল শুরুতে ভালো করলেও দ্রুতই ধারাবাহিকতা হারায়। কোপা আমেরিকায় ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বেও চেষ্টা করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ দলের মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রাজিল।  

সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। আগামী এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোনালদোর অংশগ্রহণে রদ্রিগেজকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বলে ধারনা করা হয়। তবে রোনালদোর  নিজেকে সড়িয়ে নেওয়ার ফলে আপাতত নিরঙ্কুশ থাকছেন বর্তমান সভাপতি।

Tags: নির্বাচনে যাবে না রোনালদোব্রাজিল ফুটবল কনফেডারেশনসিবিএফ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম