Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কুবি ছাত্রদলের কেক কাটা ও মিষ্টি বিতরণ

Bangla FMbyBangla FM
১২:৪৩ pm ০৬, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি :

চার মাস পর দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কেক কাটা ও মিষ্টি বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার  (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুবি ছাত্রদলের সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন মুন্না, আরিয়ান আরিফ, জিসান খান, রাসেল হোসেন, শরিফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল বলেন, “দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈরাচারী সরকারের নির্যাতনের অবসানে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চার মাসের উন্নত চিকিৎসা শেষে আজ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। একইসাথে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা। এই ঐতিহাসিক দিনে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ মানুষের সাথে একাত্ম হয়ে দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছি।”

আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “দেশনায়িকা খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, সঙ্গে আছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। জিয়া পরিবার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। এ দেশের উন্নয়নে তাঁদের বিকল্প নেই।”

হাসিন আরমান 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল
  • নীলফামারীতে জনগণের মুখোমুখি ছয় প্রার্থী, আশ্বাস দিলেন নিরাপদ জেলা গড়ার
  • জুলাই গণ–অভ্যুত্থান: শেখ হাসিনার নামে ৬৬৩ মামলা, ৪৫৩টি হত্যা মামলা – টিআইবি
  • বাউফলে শিবির নেতার বিএনপিতে যোগদান
  • শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম