Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বুটেক্সে প্রথম ধাপের ভর্তি শেষে আসন ফাঁকা ৫১ শতাংশ

Bangla FMbyBangla FM
১:১৩ pm ১৬, এপ্রিল ২০২৫
in ক্যাম্পাস
A A
0

ইকবাল হাসান মাহমুদ সাজিদ, বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট আসনের প্রায় ৫১ শতাংশই ফাঁকা রয়েছে। ভর্তি হয়েছেন মাত্র ৪৯ শতাংশ শিক্ষার্থী।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৬ মার্চ প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুটেক্সের ১০টি বিভাগের অধীনে মোট ৬৩০টি আসনের বিপরীতে মেধাক্রম ১ থেকে ৬৪০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার প্রার্থীদের ভর্তির জন্য আহ্বান জানানো হয়। তবে ভর্তি কার্যক্রমের প্রথম দিনে ভর্তি হয়েছেন ৩০৭ জন শিক্ষার্থী। ফলে এখনও ৩২৩টি আসন শূন্য রয়েছে।

পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম আগামী ৩০ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হবে। সে দিন সকাল ৮টা থেকে মেধাক্রম ৬৪১ থেকে ৯৬৩ পর্যন্ত শিক্ষার্থীদের এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে মেধাক্রম ৯৬৪ থেকে ১৩৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হবে।

ভর্তির সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপাচার্য বলেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীরা আজ ভর্তি সম্পন্ন করেছে। খুব শিগগিরই আমরা দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করব। এ বছর ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন যে কৌশল নিয়েছিল, তারই ফল আমরা দেখতে পাচ্ছি।”

উল্লেখ্য, চলতি বছরের বুটেক্স ভর্তি পরীক্ষা ৭ মার্চ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন মোট ১২,৮০০ জন শিক্ষার্থী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • ৫ আগস্টের পরের সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ পেল পুলিশ
  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম