Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরিপুরে জিংক ধানের চাষ সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১১:০১ am ০৭, মে ২০২৫
in কৃষি
A A
0

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জিংক সমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণ, উৎপাদন প্রযুক্তি এবং বাজারজাতকরণ সহজ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকাল ১১টায় হরিপুরের আরডিআরএস অফিস হলরুমে এ সভার আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতাধীন রিঅ্যাক্টস-ইন প্রকল্প।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস-এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, রিঅ্যাক্টস-ইন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, এবং আরডিআরএস-এর টেকনিক্যাল অফিসার রবিউল আলম।

সভায় বক্তারা বলেন, জিংক মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। জিংকের অভাবজনিত লক্ষণ এবং তা পূরণের উপায় সম্পর্কে কৃষকদের সচেতন করতে হবে। বাংলাদেশে বর্তমানে ব্রি ধান-৭২, ব্রি ধান-৭৪, ব্রি ধান-৮৪, ব্রি ধান-১০০ ও ১০২ এবং বিনা ধান-২০ জাতের জিংক সমৃদ্ধ ধানের চাষ হচ্ছে। তবে এসব জাতের ধান আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে হরিপুর উপজেলার চালকল মালিক, কৃষক, ধান ও বীজ ব্যবসায়ীসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। সভায় তারা জিংক ধানের বাজার সম্প্রসারণ এবং কৃষক পর্যায়ে চাষ সহজ করার নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বন্যা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা
  • পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ
  • সিরাজদিখানের রাজানগরে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম