Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীবরদীতে কৃষি প্রণোদনার বীজে বাম্পার ফলন, খুশি কৃষকরা

Bangla FMbyBangla FM
১০:১৯ am ১১, মে ২০২৫
in কৃষি
A A
0

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষি প্রণোদনায় প্রাপ্ত বীজে বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষক ও কৃষি বিভাগ। চলতি রবি ও বোরো মৌসুমে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রণোদনার আওতায় ১৭ হাজার ৭০০ জন কৃষককে উন্নত বীজ ও সার দেওয়া হয়। সময়মতো বীজ পেয়ে চাষাবাদে সফল হয়েছেন কৃষকেরা।

উপজেলার ভারেরা এলাকার কৃষক জাকির হোসেন স্বপন বলেন, “এই বীজে আবাদ করে অনেক ভালো ফলন পেয়েছি। অন্য বীজের চেয়ে উন্নত।”
একই এলাকার কৃষক মোহাম্মদ আলী বলেন, “নিজে প্রাপ্ত বীজে আবাদ করেছি। পোকামাকড়ের আক্রমণও হয়নি। ফলনও হয়েছে দারুণ।”
ভুট্টা চাষি নুরুজ্জামান বলেন, “বীজের মান ভালো ছিল। কৃষি অফিসের পরামর্শে এবার ফলন ঘরে তুলেছি।”
আরেক ভুট্টা চাষি কফিল উদ্দিন বলেন, “এত ভালো ফলন হবে ভাবিনি। আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।”

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন জানান, “যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় এনেছি। নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দিয়েছি। কৃষকেরা সেই পরামর্শ অনুযায়ী চাষাবাদ করে ভালো ফলন পেয়েছে। এটি আমাদের পরিশ্রমের সফলতা।”

কৃষি বিভাগের তথ্যমতে, বোরো ধান, সরিষা, শাকসবজি, গম, ভুট্টা, পেঁয়াজ, মুগ ও মসুর ডালের জন্য প্রণোদনা দেওয়া হয়। এতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বহু কৃষক কৃষিকাজে ফিরে এসেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল
  • নির্বাচনে বিএনপির বিজয়ে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন, কমরেড মেননের মুক্তি দাবী
  • ৩০০ নং আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • বাকেরগঞ্জে  ঢাকাগামী লাবিবা পরিবহন দূর্ঘটনায় নিহত-১, আহত-১০
  • সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীলতার সাথে কাজ করার ঘোষণা নবনির্বাচিত এমপির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম