Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এবার যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে ২১ হাজার ৬৬২ পরীক্ষার্থী কমেছে

Bangla FMbyBangla FM
৭:১২ am ০৮, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

মনির হোসেন বেনাপোল :

আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা । এবারের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে কমেছে ২১ হাজার ৬৬২ পরীক্ষার্থী। গতবছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬জন। এবছর পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন। তবে কি কারনে পরীক্ষার্থী কমেছে সেটা বলতে পারেননি।

বোর্ড সূত্র জানায়, এবছর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ২ হাজার ৫৭০টি বিদ্যালয় থেকে ২৯৯ কেন্দ্রে অংশ নেবে ১ লাখ ৪১ হাজার ৬৪ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৫ ও মেয়ে ৭১ হাজার ৯৭৯ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ৬৫৮ ও অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ২৮৬। বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী ৪০ হাজার ১৪৪, মানবিক শাখায় পরীক্ষার্থী  ৮৫ হাজার ২৩৮ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় পরীক্ষার্থী ১৫ হাজার ৬৮২।

এর মধ্যে খুলনার ৫৯ কেন্দ্রে অংশ নেবে  ২১ হাজার ৯৬৬ পরীক্ষার্থী। ছেলে ১০ হাজার ৯২২ জন ও মেয়ে ১১ হাজার ৪৪ জন। বাগেরহাটের ২৮ কেন্দ্রে অংশ নেবে ১২ হাজার ৪০৯ পরীক্ষার্থী। ছেলে ৫ হাজার ৬৯৯ জন ও মেয়ে ৬ হাজার ৭১০জন। সাতক্ষীরার ২৯টি কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ৬১৫ পরীক্ষার্থী। ছেলে ৭ হাজার ২৫৯ জন ও মেয়ে ৭ হাজার ৩৫৬ জন।

কুষ্টিয়ার ৩১ টি কেন্দ্রে অংশ নেবে ২০ হাজার ১৭ পরীক্ষার্থী। ছেলে ৯ হাজার ৬৯৭ জন ও মেয়ে ১০ হাজার ৩২০ জন।

চুয়াডাঙ্গার ১৯টি কেন্দ্রে অংশ নেবে৯ হাজার ৩৮৭ পরীক্ষার্থী। ছেলে ৪হাজার ৫৮৩ জন ও মেয়ে ৪ হাজার ৮০৪ জন। মেহেরপুরের ১৩ টি কেন্দ্রে অংশ নেবে৬ হাজার ৯১১ পরীক্ষার্থী। ছেলে ৩হাজার ৩৮২ জন ও মেয়ে ৩ হাজার ৫২৯জন। যশোরের ৫৩ কেন্দ্রে অংশ নেবে ২৩ হাজার ৬৬৪ পরীক্ষার্থী। ছেলে ১১ হাজার ৬৪১ জন ও মেয়ে ১২ হাজার ২৩ জন।

নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নেবে ৬ হাজার ৩২৯ পরীক্ষার্থী। ছেলে ২হাজার ৯৮১ জন ও মেয়ে ৩ হাজার ৩৪৮ জন। ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে অংশ নেবে১৬ হাজার ৮১৩ পরীক্ষার্থী। ছেলে ৮ হাজার ৫৭২ জন ও মেয়ে ৮ হাজার ২৪১ জন। মাগুরায় ১৭টি কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থী। ছেলে ৪ হাজার ৩৪৯ জন ও মেয়ে ৪ হাজার ৬০৪ জন।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, প্রতি বছর এসএসসি পরীক্ষার্থী বৃদ্ধি পায় ও কমে। তবে এবারের পরীক্ষায় কেন পরীক্ষার্থী কমে গেল সেটা বিশ্লেষণ করে বলা কঠিন।#

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনীতি দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
  • মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
  • আমরা কোন রাজনীতিকদের তাঁবেদার না: ছারছিনা পীর
  • মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম