Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আল্লাহ ও রাসুল (সা.)-কে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Bangla FMbyBangla FM
১১:২৯ am ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:


আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেফতার ও শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবিও জানানো হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলার সর্বস্তরের মুসলমানদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ডোমার বাজারের বাটার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডোমার বাটার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

সমাবেশে প্রবীণ ইসলামিক বক্তা আলহাজ মাওলানা আব্দুল হামিদ হোসাইনির সভাপতিত্বে এবং মাওলানা কামরুল ইসলাম আরেফির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ও মাজলিসুল মুফাসসীরিন নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা, তরুণ ইসলামী বক্তা মাওলানা আবু সাঈদ, অর্ণব আহমেদ আলিফ, মো. সোহান, মো. রিফাত।

বক্তারা বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। তারা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান এবং অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে সংসদে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা বলেন, ইসলাম ও নবী করিম (সা.)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। (ছবি আছে)

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম