Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবেগাপ্লুত হয়ে নাহিদকে বুকে জড়িয়ে নিলেন প্রধান উপদেষ্টা

Bangla FMbyBangla FM
২:১৫ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে স্ত্রী, বাবা-মা ও ছোট ভাই এসেছিলেন। জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এসময় প্রফেসর ইউনূস আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন।

এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। ছেলের জন্য ড. ইউনূসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা। এর আগে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠক করেন।

প্রেস সচিব আরও বলেন, নাহিদের বাবা-মা যখন যমুনা ছেড়ে চলে যাচ্ছেন, তখন তার মা আমার সঙ্গে ছবি তুললেন। এতে মনে হলো তিনি আমার পূর্ব পরিচিত।

এছাড়াও তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী, সহযোদ্ধার সঙ্গে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।

উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। নতুন এই দলের আহ্বায়ক পদে দেখা যেতে পারে নাহিদ ইসলামকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম