Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুপ্রিমকোর্টে বিক্ষোভ:বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবি

Bangla FMbyBangla FM
১২:০৬ pm ২৯, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত, বাংলাদেশ
A A
0

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা তাকে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অন্যতম রূপকার বলে আখ্যায়িত করেন।

বক্তারা অভিযোগ করেন, খায়রুল হক ছিলেন সেই ব্যক্তি, যিনি একটি নিরপেক্ষ বিচারব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য করে তুলেছিলেন। তারা বলেন, দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে রাজনৈতিক প্রভাব ও দলীয় আনুগত্যের ছাপ এখনও রয়ে গেছে, তার সূচনা হয়েছিল খায়রুল হকের সময় থেকেই।

সমাবেশে আরও বলা হয়, দেশের উচ্চ ও নিম্ন আদালতে এখনো বহু বিচারক রয়েছেন, যারা রাজনৈতিক পক্ষপাতিত্বে যুক্ত। এই অবস্থার অবসানে তাদের দ্রুত অপসারণের দাবি তোলা হয়। আইনজীবী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খায়রুল হকের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ আরও অনেক আইনজীবী।

Tags: বিচারপতি খায়রুল হকসুপ্রিমকোর্টে বিক্ষোভ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম