Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে, এক রাতেই ৭ আ’লীগ নেতা গ্রেফতার

Bangla FMbyBangla FM
৫:১৪ pm ০৯, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশ প্রদানের ৫ ঘন্টার মধ্যেই নীলফামারীর সৈয়দপুরে ৭ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় সৈয়দপুর বিমানবন্দর এলাকায় শিক্ষার্থীদের অবরোধের মুখে তিনি ২৪ ঘন্টার মধ্যে মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন। 

এর আলোকে তাৎক্ষণিক অভিযানে নামে  সৈয়দপুর থানা পুলিশ। রাতভর এই অভিযানে শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে উপজেলা আওয়ামী লীগের পদস্ত ২ জন নেতাসহ ৩ জন সমর্থক এবং রেলওয়ে শ্রমিকলীগের ২ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম, ফয়েজ আহমেদ, মাহবুব আলম, আলতাফ হোসেন, রশিদুল হক, সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা ও জুলফিকার আলী।

উপজেলা আওয়ামী লীগের নেতারা হলেন, প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম (৪৮)। তিনি সৈয়দপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের হাতিখানা এলাকার মৃত তইজ উদ্দিন প্রধানের ছেলে। এবং সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক ফয়েজ আহমেদ (৪৮)। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সাবেক ইউপি সদস্য মৃত মইজুল হকের ছেলে এবং দৈনিক মুক্ত ভাষা পত্রিকার প্রকাশক ও সম্পাদক। 

সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মো. মাহবুব আলম (৩৮) ওরফে জামাই মাহবুব। তিনি শহরের পৌর ৩ নং ওয়ার্ড রসুলপুর মহল্লার বাসিন্দা মৃত ফারুক হোসেনের ছেলে। মাহবুব রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনের জামাতা হিসেবে বহুল পরিচিত। 

এছাড়া আওয়ামী লীগ সমর্থক উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মাঝাপাড়ার মৃত শালাউদ্দিনের ছেলে মো. রশিদুল হক (৪৮), একই ইউনিয়নের আইসঢাল পীরপাড়ার আব্দুল মান্নান খন্দকারের দুই ছেলে সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩) ও জুলফিকার আলী (৪৬) এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক লীগের সদস্য মো. আলতাফ হোসেন (৫৪)। তিনি নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকা মৃত দারাজ আলীর ছেলে। 

আটক ৭ জনকেই গত ৩ আগস্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অফিসে অস্ত্র নিয়ে মিছিল করে হামলা, ভাঙ্চুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এই মামলাটি করেছেন  সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু। মামলা ন ২০।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন জানান, গত রাতে অভিযানে আটক ব্যক্তিরা বিএনপির মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নীলফামারীর আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • ৫ আগস্টের পরের সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ পেল পুলিশ
  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম