Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুর রেলস্টেশন থেকে নারী যাত্রী অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার — আটক ৪

Bangla FMbyBangla FM
৩:০৫ pm ১০, মে ২০২৫
in অপরাধ
A A
0
Oplus_131072

Oplus_131072

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে এক নারী যাত্রীকে অপহরণ করেছে স্থানীয় বখাটেরা। শনিবার (১০ মে) ভোরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ৫ ঘণ্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারী যাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর প্রেমিক আনোয়ার হোসেন জানান, তিনি নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাসিন্দা, বিবাহিত ও এক সন্তানের জনক। প্রেমিকার সঙ্গে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গৌরীপুর স্টেশনে আসেন। ট্রেন মিস করার পর তারা মুসাফিরখানায় অপেক্ষা করছিলেন। তখনই বখাটে খোকন মিয়া, রাব্বি, রায়হান ও আনোয়ার তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে।

ভিকটিম জানান, বখাটেরা তাঁর প্রেমিককে বেধড়ক মারধর করে তাঁকে অন্যত্র নিয়ে যায়। শ্লীলতাহানির চেষ্টা করলেও তারা তা করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের মাত্র ৪০ গজ দূরে রেলওয়ে নিরাপত্তা কর্মীর অফিস ও ৬০ গজ দূরে রেলওয়ে ফাঁড়ির অফিস থাকলেও কেউ ঘটনাটিতে হস্তক্ষেপ করেনি।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম জানান, গৌরীপুর হাসপাতাল থেকে মেয়েটিকে উদ্ধার করে স্টেশনে আনা হয় এবং অভিযুক্ত চারজনকে ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদদাতা:
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার উদ্ধার
  • আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে:মঈন খান
  • ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্ক
  • অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ সেলিম
  • বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম