বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা এফ এম

অপরাধ

তনু হত্যা মামলা: জামিনে মুক্তি পেলেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান

তনু হত্যা মামলা: জামিনে মুক্তি পেলেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।এর আগে গত রোববার (২ আগস্ট) বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, তনু হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের তিন মাস ১৪ দিন পর তিনি কারামুক্ত হলেন।