Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোটেল থেকে ধরে জুয়ার মামলায় চালান দেয়ার অভিযোগ কোতয়ালী থানার ওসির বিরুদ্ধে

Bangla FMbyBangla FM
৪:১২ am ১২, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

 মোঃ হামিদুর রহমান লিমন,ক্রাইম রিপোর্টারঃ

রংপুর সদর কোতয়ালী থানার ওসির (অফিসার ইনচার্জ) বিরুদ্ধে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হোটেল থেকে রুকু মিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করে একটি জুয়ার মামলায় আসামী দেখিয়ে কোর্টে প্রেরণের অভিযোগ উঠেছে। তবে আসামী রুকুর স্ত্রী সুলতানা আকতার জানান, ওসির দাবিকৃত ৫০ হাজার টাকা না দেয়ায় তার স্বামী রুকু মিয়াকে হোটেলের গ্রাহকগনের সামনে থেকে ১০ এপ্রিল বিকেলে আটক করে ৯ এপ্রিল রাতে জুয়া খেলা অবস্থায় পালাতক আসামী হিসেবে গ্রেফতার দেখিয়েছে ওসি অলিভ মাহমুদ। এটি চরম মিথ্যা কথা। 

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইন শৃঙ্খলা ডিউটি করা কালিন গত ০৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ১১টা ৩০ মিনিটে  গোপন সংবাদের ভিতিত্তে পাগলাপীর চওড়াপাড়া মৌজাস্থ কোতয়ালী থানার জনৈক মৃত জয়নাল তেলীর তামাক ক্ষেতের দক্ষিন পূর্ব কোনায় কয়েকজন জুয়ারী তাস দিয়ে টাকার বিনিময়ে মোমবাতির আলোতে জুয়া খেলছে তথ্য পাওয়া যায়। এ সময় অভিযান চালিয়ে হেলাল উদ্দিন, নিন্দালু, শফিকুল ও আবুল হোসেন নামের চারজনকে গ্রেফতার করে পুলিশ।

তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৮৭০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞেস করা হলে তারা রুকু মিয়া ও জামিল হোসেন নামের দুইজনের সংশ্লিষ্টতার কথা জানায়। আসামী রুকুর স্ত্রী সুলতানা আকতার অভিযোগ করে বলেন, আমার স্বামী এক সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করত। সে জুয়া খেলে না। রাত ৯টা হলে হোটেল বন্ধ করে বাড়ীতে চলে আসে। ৯ এপ্রিল তারিখ রাতে জুয়া খেলা হলো। পুলিশ ৪জনকে গ্রেফতার করল।

১০ এপ্রিল তারিখ বিকেলে আমার স্বামী রুকু মিয়া হোটেল ব্যবসা করা কালিন সময়ে তাকে ওসি অলিভ মাহমুদ ধরে নিয়ে আসল কোন কারণে? আমার স্বামীকে ওসি অলিভ মাহমুদ দালাল দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছিল। তিনি বলেছিল, জুয়া খেলায় তোমার নাম এসেছে। ৫০ হাজার টাকা দাও, নইলে গ্রেফতার করে জেলখানায় পাঠাব। এই টাকা না দেয়ার কারণে আমার স্বামী রুকু মিয়াকে ওসি রাগ হয়ে নিজেই হোটেল চলাকালিন সময়ে ধরে থানায় নিয়ে আসেন। মামলাটির বাদি এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, আসামীদের কোর্টে পাঠিয়ে দেয়া হয়েছে। সদর কোতয়ালী থানার ওসি অলিভ মাহমুদ এ ব্যাপারে কোন কথা বলতে চাননি।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন
  • বিএনপি ক্ষমতায় এলে রাতে দরজা খোলা রেখেই মানুষ ঘুমাবে: হারুন অর রশিদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম