Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Bangla FMbyBangla FM
৬:০৭ am ১৬, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

হবিগঞ্জ প্রতিনিধি :

পবিত্র কোরআনের সুরা ফাতেহাকে ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি ও সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টিকটকার মুক্তা আক্তার ও তার স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সেলিম আহমেদ।

গত ১৫ মার্চ (মঙ্গলবার) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অ্যাডভোকেট সেলিম আহমেদের অভিযোগ, ‘টিকটক ভিডিওতে ইসলাম ধর্মের পবিত্র সূরা ফাতেহাকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হানে।’

জানা গেছে, ‘পাঙাশ মুক্তা’ নামে পরিচিত এই টিকটকার গত বছর চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের ধর্মপ্রাণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে হবিগঞ্জের সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ 

Tags: অপরাধগ্রেফতারটিকটকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম