Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি যখন কারাগারে ছিলাম, আমার মুক্তির জন্য আপনারাই রাজপথে দাঁড়িয়েছিলেন: শাকিল উজ্জামান

Bangla FMbyBangla FM
১:৫৫ am ৩১, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর, টাঙ্গাইল:

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, আমি যখন কারাগারে ছিলাম আপনারা এলাকাবাসী আমার মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।

আজ রবিবার বিকেলে গণঅধিকার পরিষদ, গোপালপুর উপজেলার আয়োজনে গোপালপুরে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাকিল আরো বলেন, আজ পবিত্র মাহে রমজানের শেষ রোজা। গণঅধিকার পরিষদের আয়োজনে আমরা আজ এলাকায় ইফতার বিতরণ করছি। অতীতে এলাকায় ইফতার বিতরণ কার্যক্রমে আমাদের উপর হামলা করা হয়েছে। একটা কথা আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। ফ্যাসিস্ট আওয়ামীলীগ কে আল্লাহ তাআলা অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। ছাত্র, শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ পালিয়ে গিয়েছে। গণঅধিকার পরিষদ এদেশের নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কাজ করে। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণঅধিকার পরিষদ আজ জণগণের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ অতীতে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করতো সেই সকল কাজ যদি এখন আবার কেউ করতে চায় তাদেের বিরুদ্ধেও গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। ড. ইউনুস স্যারের জন্য বিশ্ব দরবারে আজ বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।

আগামীকাল ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা সকলেই এবার ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত ঈদ উদযাপন করবো।

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ গোপালপুর উপজেলার সভাপতি মোঃ নসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ছাত্র অধিকার পরিষদ টাংগাইল জেলার সহসভাপতি মোঃ রেজাউল হান্নান, ছাত্র অধিকার পরিষদ গোপালপুর উপজেলার সভাপতি মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিয়াম, টাংগাইল জেলার যুব অধিকার পরিষদের ক্রিড়া সম্পাদক মোঃ হেলাল মাহমুদ প্রমুখ

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম