বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা এফ এম

ছেলের হত্যা মামলা না তোলায় বাবাকে হত্যার অভিযোগ, গাছে মিলল মরদেহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ছেলের হত্যা মামলা না তোলায় বাবাকে হত্যার অভিযোগ, গাছে মিলল মরদেহ
শ্রীবরদী থানা, শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ছেলের হত্যা মামলা প্রত্যাহার না করায় তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ( আগস্ট) ভোরে উপজেলার পাইলট রানীমিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে নিজ বাড়ির পেছনের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোফাজ্জল হক ওই গ্রামের মৃত মনো শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন মোফাজ্জল হক। এরপর আর তিনি ফিরে না আসায় স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা বাড়ির পেছনের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, ২০২২ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল হকের ছেলে শেখ বর আলীকে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তাদের দাবি, সেই ঘটনার ধারাবাহিকতায় মোফাজ্জল হককে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা এফ এম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ছেলের হত্যা মামলা না তোলায় বাবাকে হত্যার অভিযোগ, গাছে মিলল মরদেহ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x