বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা এফ এম

তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক
প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের কবর পাকা করার জন্য অন্তর্বর্তী সরকারের দেওয়া বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, প্রতিটি কবরের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও অনেক জায়গায় গিয়ে কবরের কোনো চিহ্নই পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেনের ভাষ্য, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি এবং বর্তমান সরকার তাদের তালিকাভুক্ত করতে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের কবর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া অর্থের যথাযথ ব্যবহার হয়নি। এ বিষয়ে সরকারের কাছে আরও বিভিন্ন তথ্য রয়েছে এবং প্রয়োজনে সেগুলো প্রকাশ করা হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে গণহত্যা বা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কোনো ইতিহাস নেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আগের দিনের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে একজন সংসদ সদস্যের নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। এতে বিদেশি কূটনীতিকদের সামনেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা এফ এম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x