Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষায় ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

Bangla FM OnlinebyBangla FM Online
১:২২ pm ৩০, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে আগামী ৯ মে লন্ডন সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ৬ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল। এ দলে তার ব্যক্তিগত চিকিৎসকও অন্তর্ভুক্ত থাকবেন। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তিনি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নেবেন। সফর শেষে আগামী ১৭ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, এটি পুরোপুরি চিকিৎসাজনিত সফর এবং এতে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি ২০২৩ সালে হৃদরোগজনিত সমস্যার কারণে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। ওই বছরের অক্টোবরে সিঙ্গাপুরে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। পরে ২০২৪ সালের মার্চে তিনি দুবাই হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান।

এরপর আর চিকিৎসা বা নিয়মিত চেকআপের জন্য দেশের বাইরে যাননি। বয়সজনিত কারণে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হলেও কিছু বিশেষায়িত পরীক্ষা ও চিকিৎসা বিদেশেই করতে হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags: চিকিৎসারাষ্ট্রপতিলন্ডনস্বাস্থ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলোচনা টেলিফোনেই হচ্ছে, ১৮ ঘণ্টার সফর ‘অযৌক্তিক’: ট্রাম্প
  • যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী
  • সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন
  • যুক্তরাষ্ট্রের হুমকির পর ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে র‍্যালি
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কৃষ্ণচূড়ার আগুন-রঙা আল্পনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম