Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনগর-কমলগঞ্জে পানি কমছে,বাড়ছে সংকট

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৭ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বন্যার পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে বন্যার রেখে যাওয়া ক্ষয়ক্ষতির চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি, আমন ও আউশের বীজতলা, গ্রামীণ সড়ক এবং বিশুদ্ধ পানির উৎস।

স্থানীয় সূত্রে জানা গেছে,বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকার আমন ধানের ক্ষেত ও আউশ আবাদের বীজতলা তলিয়ে গেছে। বিভিন্ন গ্রামের কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পুকুর,ডোবা ও নলকূপ পানিতে ডুবে যাওয়ায় বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামের বাসিন্দা শিব্বির আহমেদ বলেন,বন্যায় তাদের ফসলি জমিসহ বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে, যা কাটিয়ে ওঠা সাধারণ কৃষকদের জন্য অত্যন্ত কঠিন। তিনি জানান, প্রায় ২০০ ফুট বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় তাদের এলাকায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে কমলগঞ্জ উপজেলাতেও। ধলাই নদীর ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে বহু পরিবার পানিবন্দি হয় এবং কৃষি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,দুই উপজেলার বন্যাকবলিত মানুষের জন্য এখন পর্যন্ত এক হাজার ৭৫০ প্যাকেট শুকনো খাবার, রান্না করা খাবার এবং ১১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন,জেলার প্রধান নদীগুলোর পানি ধীরে ধীরে কমছে। উজানের বৃষ্টিপাত পুরোপুরি থেমে গেলে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন,জেলা প্রশাসনের বরাদ্দ পাওয়া শুকনো খাবার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের ভালুকায় মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস খামার ও কুমিরের খামার পরিদর্শন
  • বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে বিএনপি নেতা জাবেদ রেজা, মানবিক সহায়তা বিতরণ
  • সিরাজদীখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার
  • পাহাড়ি ঢলে সড়ক ধস, হেঁটে পারাপার ঝুঁকি নিয়ে
  • আওয়ামী লীগের কোন ধর্ম নাই চরিত্র নাই: আইনজীবী শাহরিয়ার কবির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম