মো আলম, বান্দরবান প্রতিনিধি:
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বান্দরবান–রাঙামাটি সড়কের ব্রিজঘাট এলাকায় সড়কের বড় অংশ ধসে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, পিচ ঢালা সড়ক মাঝখান থেকে ভেঙে খাদে পড়ে গেছে। দুই পাশে শুধু মাটির দেয়াল।
ঝুঁকি জেনেও স্থানীয়রা ছাতা মাথায় দিয়ে ধসে যাওয়া অংশের পাশে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ কাঠের তক্তা ফেলে কোনোমতে পার হওয়ার চেষ্টা করছেন। সড়ক বিভাগ লাল পতাকা টাঙিয়ে দিলেও বিকল্প পথ না থাকায় মানুষ বাধ্য হয়ে এভাবেই চলাচল করছে।
বান্দরবান রাঙামাটি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ। স্কুলগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহন আর জরুরি রোগী পরিবহন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বান্দরবান জেলার ১১৪টি বেইলি সেতুর মধ্যে ৫৪টিই ঝুঁকিপূর্ণ বলে সড়ক বিভাগ জানিয়েছে

