Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ভিপি প্রার্থী আবদুল কাদেরের

Taslima TanishabyTaslima Tanisha
৯:২৯ pm ০৯, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ–সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও কারচুপির অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন।

আবদুল কাদের বলেন, “আজকের এই ডাকসু গণঅভ্যুত্থানের ফসল। কিন্তু নির্বাচন কমিশন একটি গোষ্ঠীর অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। মনোনয়ন জমা থেকে শুরু করে আচরণবিধি লঙ্ঘন—সব ক্ষেত্রে তারা বিন্দুমাত্র ব্যবস্থা নেয়নি। বরং ছাত্রদলের পক্ষেই অবস্থান নিয়েছে।”

তিনি অভিযোগ করেন, “মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পরও রাত সাড়ে ৯টায় শুধু ছাত্রদলকে সুবিধা দেওয়ার জন্য সময় বাড়ানো হয়েছে। আমরা যখন অভিযোগ দিয়েছি, তখন নির্বাচন কমিশন হাস্যকর যুক্তি দিয়েছে।”

আবদুল কাদের আরও বলেন, “ছাত্রদল ও শিবিরসহ অন্যান্য সংগঠনের মধ্যে প্রতিযোগিতা চলেছে কে কত বেশি আচরণবিধি ভঙ্গ করবে। অথচ আমাদের কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ না করলেও অভিযোগগুলো উপেক্ষা করা হয়েছে।”

ভিপি প্রার্থী কাদেরের দাবি, “আমরা আগেই আশঙ্কা করেছিলাম কারচুপি হতে পারে। নির্বাচন কমিশন শুধু আশ্বাস দিয়েছে—‘আল্লাহ ভরসা’। কিন্তু আজকের বিশৃঙ্খল নির্বাচন আমাদের আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে।”

Tags: আবদুল কাদেরডাকসু নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৬ রানের হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
  • এখন শুধু পাঠ্যপুস্তকে এক দফার ঘোষক হিসেবে তারেক রহমানের নাম লেখা বাকি: আসিফ মাহমুদ
  • ঢাকা কলেজে মেধাবীদের জন্য সম্মাননা ও পূর্ণ শিক্ষাবৃত্তির ঘোষণা ছাত্রদলের
  • নরম সুরে ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • মতলবে ছাত্র বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম