Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কসবা রেলস্টেশনে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তোফায়েলের

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪০ pm ০৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে তোফায়েল আহমেদ (২০) নামের এক তরুণ নিজের জীবন হারিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের কাছে একজন সহৃদয় ও পরোপকারী তরুণ হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সেদিনও বিকেলে কসবা রেলস্টেশনে মানুষের ভিড় ছিল। তোফায়েল তার বন্ধুদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ স্টেশনে থামে। ওই সময় ট্রেন থেকে নামার পর অসাবধানতাবশত এক বৃদ্ধ মাঝখানের লাইনের ওপর গিয়ে দাঁড়িয়ে পড়েন।

ঠিক তখনই একই লাইনে দ্রুতগতিতে ছুটে আসছিল বিরতিহীন ‘সুবর্ণ এক্সপ্রেস’। ট্রেনটির হর্ন বাজতে থাকলেও বৃদ্ধ তা বুঝতে না পেরে লাইনে দাঁড়িয়ে থাকেন। বিপদ বুঝতে পেরে তোফায়েল দ্রুত দৌড়ে গিয়ে বৃদ্ধকে ধাক্কা দিয়ে লাইনের বাইরে সরিয়ে দেন।

বৃদ্ধ প্রাণে রক্ষা পেলেও মুহূর্তের মধ্যেই দ্রুতগামী ট্রেনটি তোফায়েলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে দূরে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, তোফায়েল ছিলেন অত্যন্ত মানবিক ও সহানুভূতিশীল। এমনকি ঘটনার দিন সকালেও তিনি আরেকজন যাত্রীকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছিলেন।

কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক মানবিক উদ্যোগের বিনিময়ে নিভে গেল এক সম্ভাবনাময় তরুণ প্রাণ।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলেন আরাগচি, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতা
  • চিম্বুক সড়কে পর্যটকবাহী গাড়িতে আগুন
  • হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো—আবারও প্রশ্ন তুললেন আব্দুল কাদের
  • মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা
  • মনিপুরে আবারও জঙ্গি হামলা, নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম