Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো—আবারও প্রশ্ন তুললেন আব্দুল কাদের

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৩ pm ০৫, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সঙ্গে তার পরিচয় কীভাবে হয়েছিল—এ প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

বুধবার (৩ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অস্ত্র মামলায় জামিন পাওয়া ফয়সাল করিম মাসুদ মাত্র কয়েক মাসের মধ্যে কীভাবে হাদির এত ঘনিষ্ঠ হয়ে উঠলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও লেখেন, ইনকিলাব কালচারাল সেন্টারে তাদের ঘনিষ্ঠ আলোচনা এবং বিভিন্ন নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণের পেছনে কোনো না কোনো মাধ্যম বা পরিচয়সূত্র থাকতে পারে।

আব্দুল কাদের পোস্টে উল্লেখ করেন, ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, তবে তখন এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক পরিচিতদের মাধ্যমে নতুন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়া স্বাভাবিক হলেও এ ঘটনায় সতর্কতা অবলম্বনের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।

হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও রহস্য উন্মোচনের আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিষয়টি পরিষ্কার করার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Tags: আব্দুল কাদেরফয়সালহাদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলেন আরাগচি, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতা
  • চিম্বুক সড়কে পর্যটকবাহী গাড়িতে আগুন
  • হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো—আবারও প্রশ্ন তুললেন আব্দুল কাদের
  • মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা
  • মনিপুরে আবারও জঙ্গি হামলা, নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম