Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ২৩, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট

ভারতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে শিক্ষাব্যবস্থা সংস্কার ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন এখন রূপ নিয়েছে এক অভূতপূর্ব জাতীয় জাগরণে। অনুপম খের ও থালাপতি বিজয়ের পর এবার আন্দোলনকারী তরুণদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে শিক্ষার্থীদের এই লড়াইকে ‘অনুপ্রেরণাদায়ক’ আখ্যা দিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের ওপর পুলিশের সহিংসতা ও এর বিপরীতে তরুণদের অটল মনোভাব দেখে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন এই অভিনেত্রী।

আলিয়া ভাট লেখেন: “গত কয়েক দিন ধরে রাজপথের দৃশ্যগুলো একদিকে আমার হৃদয় ভেঙে দিয়েছে, অন্যদিকে আবার বারবার নতুন আশা জাগিয়েছে। প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থানে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি করে স্বপ্ন, একটি পরিবারের বুকভরা আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের জন্য লড়ছে না, বরং ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বচ্ছ পথ তৈরি করছে।”

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ জানিয়ে আলিয়া আরও বলেন, আন্দোলনকারীদের এই অনমনীয় অবস্থান সমাজ ও নীতি-নির্ধারকদের সামনে একটি আয়না তুলে ধরেছে। তিনি প্রশ্ন তোলেন—যারা আগামী দিনে এই দেশকে উত্তরাধিকার সূত্রে পাবে এবং নতুন করে গড়ে তুলবে, দেশ হিসেবে আমরা কি সত্যিই তাদের কথা মন দিয়ে শুনছি?

বিবৃতির শেষে একাত্মতা প্রকাশ করে আলিয়া লেখেন—“শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের।”

কেবল আলিয়া ভাটই নন, সিজেপি-র আন্দোলন দিনে দিনে বি টাউনের তারকাদের বড় সমর্থন পাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রাজপথে থাকা শিক্ষার্থীদের প্রতি সরাসরি সংহতি জানিয়েছেন।

হুমা কুরাইশি, ইমরান খানসহ অন্যান্যরা: গত গভীর রাতে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনরত তরুণ ও অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন অভিনেত্রী হুমা কুরাইশিসহ একাধিক বিশিষ্ট তারকা।

বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক প্রথম সারির তারকার এমন প্রকাশ্য সমর্থন আন্দোলনের দাবির ধার এবং মোদি প্রশাসনের ওপর চাপ বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।

Tags: বিনোদনবিশেষ নিউজরাজনীতিশিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
  • জামালপুরে স্বাাস্থ্য বিভাগে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম