মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের জনপ্রিয় পর্যটন স্পট চিম্বুক পাহাড়গামী সড়কের ৬ মাইল এলাকায় ঢাকা থেকে আসা একটি পর্যটকবাহী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
চিম্বুক পাহাড় বান্দরবান শহর থেকে প্রায় ২৩-২৬ কিমি দূরে, বান্দরবান-থানচি সড়কের পাশে অবস্থিত। আঁকাবাঁকা ও খাড়া এই পাহাড়ি রাস্তায় গাড়ির ব্রেক, ইঞ্জিন ওভারহিট হওয়ার ঝুঁকি বেশি থাকে। 7f40
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে থাকা পর্যটকরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

