Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৮ pm ০৫, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শুক্রবার (৫ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, সংশ্লিষ্ট ভিসা আবেদনকারীদের এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস “পাবলিক” বা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। ভিসা যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর ও পরিচয় যাচাই সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে এই নির্দেশনা সব নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির আবেদনকারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।

এর মধ্যে রয়েছে এ-৩ ও সি-৩ (গৃহকর্মী সংশ্লিষ্ট আবেদন), জি-৫, এইচ-৩ এবং এইচ-৪ ভিসা আবেদনকারীরা। পাশাপাশি কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-২ ভিসা শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া এস, টি ও ইউ ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলও উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দূতাবাস বলছে, আবেদনকারীদের অনলাইন উপস্থিতি যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় ও যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল করা হবে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Tags: ঢাকাদূতাবাসভিসামার্কিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলেন আরাগচি, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতা
  • চিম্বুক সড়কে পর্যটকবাহী গাড়িতে আগুন
  • হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো—আবারও প্রশ্ন তুললেন আব্দুল কাদের
  • মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা
  • মনিপুরে আবারও জঙ্গি হামলা, নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম