Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৩ জুলাই বরিশাল যাচ্ছেন তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৯ pm ০৮, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
আবু জাফর বিশ্বাস, বরিশাল:
জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরে তিনি গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পাশাপাশি বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে তারেক রহমান প্রথমে গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে যাবেন। সেখানে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন শেষে বরিশাল নগরে পৌঁছাবেন।
বরিশালে পৌঁছে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বেলস পার্ক, লেক এলাকা অথবা গ্র্যান্ড পার্কসংলগ্ন স্থানে এ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে।
দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর, জেলা উত্তর ও জেলা দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। সভাটি সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, গৌরনদীতে সেনা মহড়া পরিদর্শনের পর বিকেলে কর্মীসভায় জেলা ও মহানগরের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। বর্ষাকালীন আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সভাটি শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, সফরকালে তারেক রহমান আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প—ছয় লেন সড়ক, ভাঙা-বরিশাল রেলপথ, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ এবং ইপিজেড প্রতিষ্ঠার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে।
তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছাবার্তা প্রকাশ করছেন।
Tags: তারেক রহমানবরিশাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ইরানের হামলাকে ‘জঘন্য আগ্রাসন’ বলল কুয়েত
  • টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি
  • টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত
  • সানজিদা হত্যা মামলায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম