Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ০৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি

টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি

রিপন মারমা, কাপ্তাই, রাঙ্গামাটি:

​টানা চার দিনের অবিরাম ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসের তীব্র ঝুঁকি দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রাণহানি এড়াতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অব্যাহত বৃষ্টিপাতে কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি, ব্যাঙছড়ি মুসলিম পাড়া, বরইছড়ি মারমা পাড়াসহ চন্দ্রঘোনা ও ওয়াগ্গা ইউনিয়নের বেশ কিছু এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার কর্ণফুলী কলেজ এলাকায় পাহাড় ধসে ফরহাদ ইসলাম ছোটন (৫) ও আরিয়ান ইসলাম জোহান (১০) নামের দুই শিশু আহত হয়েছে। একইদিন বালুচর এলাকায় পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে প্রায় সাত ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

​২০১৭ সালের ১৩ জুন কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসে ১৭ জনের মৃত্যুর ঘটনাটি এখনো জনমনে আতঙ্ক হিসেবে রয়ে গেছে। সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে প্রশাসন এবার কোনো ঝুঁকি নিতে নারাজ। এ লক্ষ্যে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উপজেলায় মোট ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে অনেক পরিবার এসব কেন্দ্রে আশ্রয় নেওয়া শুরু করেছে।

কর্ণফুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলী স্টেডিয়াম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, মিতিঙ্গাছড়ি পাড়া কেন্দ্র, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ভবন, খ্রিষ্টিয়ান মিশন হসপিটাল ক্লাব, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম ইউনিয়ন পরিষদ, চিৎমরম চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা সড়ক ও জনপদ অফিসার রেস্ট হাউস এবং ওয়াগ্গা শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ দিকে, দুর্যোগের ঝুঁকি কমাতে পাহাড়ের ওপরের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত টেন্ডারের মাধ্যমে অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, “আমরা সার্বক্ষণিক পরিস্থিতির দিকে নজর রাখছি। ২০১৭ সালের মতো কোনো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত আছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের প্রতি অনুরোধ—প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে আসুন। এছাড়া ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের বিষয়টিও আমরা গুরুত্বের সাথে দেখছি।”​দুর্যোগকালীন যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাঁঠালভিত্তিক শিল্পের বিকাশে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়
  • প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ইরানের হামলাকে ‘জঘন্য আগ্রাসন’ বলল কুয়েত
  • টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি
  • টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম