Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সানজিদা হত্যা মামলায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৩ pm ০৮, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

নবাবগঞ্জ,দিনাজপুর, প্রতিনিধি:

দীর্ঘ ৫ মাস ২০ দিন তদন্তের পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলোচিত সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ ইং গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদুল হকের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় তার মেয়ে সানজিদার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে বিরামপুর উপজেলার ক্যাটরা গ্রামের বাসিন্দা হবিবর রহমানের ছেলে গোলাম মোর্শেদ (২৫)-কে শনাক্ত করা হয়। তবে এরই মধ্যে নওগাঁ জেলার ধামইরহাট থানার একটি হত্যা মামলায় (মামলা নং-২১, তারিখ: ২১ জানুয়ারি ২০২৬, ধারা-৩০২/৩৪) তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

পরে নবাবগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সানজিদা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, আসামির দেওয়া তথ্য অনুযায়ী নিহতের বাড়ির রান্নাঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান।

Tags: গ্রেপ্তারসানজিদাস্বীকারোক্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ইরানের হামলাকে ‘জঘন্য আগ্রাসন’ বলল কুয়েত
  • টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি
  • টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত
  • সানজিদা হত্যা মামলায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম