Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১১ pm ১৫, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান-কে বড় ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে সৌদি আরব।

দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিয়ে তিনি এই সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরব পাকিস্তানকে ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার আর্থিক সহায়তা দেবে, যা সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকবে। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক লেনদেন সহজ হবে।

এর আগে সৌদি আরব পাকিস্তানের কাছে থাকা ৫ বিলিয়ন ডলারের আমানত মেয়াদ বাড়িয়েছে। ফলে মোট সৌদি সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ বিলিয়ন ডলারে।

অর্থনৈতিক চাপে থাকা পাকিস্তান বর্তমানে আইএমএফের শর্ত পূরণ, বৈদেশিক ঋণ পরিশোধ এবং রিজার্ভ বৃদ্ধি—এই তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ অবস্থায় নতুন এই সহায়তাকে দেশটির জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, পাকিস্তান ধারাবাহিকভাবে অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক ঋণ ও বন্ড পরিশোধে অগ্রগতি করছে। বিশ্লেষকদের মতে, এই সহায়তা আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের আস্থা বাড়াতে সহায়ক হবে।

Tags: আরবডলারপাকিস্তানবিলিয়নবিশেষ নিউজসৌদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
  • জামালপুরে স্বাাস্থ্য বিভাগে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম