র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)কে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, কিছু কর্মকর্তার কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো প্রতিষ্ঠানের নয়। পূর্ববর্তী সময়ের কিছু কর্মকাণ্ড ও মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।
নতুন আইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “র্যাবকে নতুন আইনের আওতায় পরিচালনা করা হবে। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

